লেবাননের পূর্ব বেকা উপত্যকার নবি চিত শহরে ইসরায়েলি বিমান ও স্থল হামলায় কমপক্ষে ৪১ জন নিহত এবং আরও ৪০ জন আহত হয়েছেন। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
নিহতদের মধ্যে লেবাননের তিনজন সেনা সদস্য রয়েছেন। স্থানীয় বাসিন্দারা নিহত বেসামরিক ব্যক্তিদের যে তালিকা তৈরি করেছেন, তাতে শিশুদের নামও রয়েছে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, নবি চিত এলাকায় এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল ৪০ বছর আগে লেবাননে নিখোঁজ হওয়া এক ইসরায়েলি সামরিক বিমানচালকের দেহাবশেষ উদ্ধার করা। ইরানে হামলার পাশাপাশি লেবাননেও একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এবং দক্ষিণ লেবাননে তারা স্থল সেনাও মোতায়েন করেছে। এই হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন