ইরানের সশস্ত্র বাহিনী বর্তমান গতিতে কমপক্ষে ছয় মাস তীব্র যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম বলে দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সংস্থাটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলি মোহাম্মদ নাইনি এই দাবি করেছেন বলে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা জানিয়েছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, নাইনির এই বক্তব্য সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া মূল্যায়নের সম্পূর্ণ বিপরীত। ট্রাম্প বারবার দাবি করে আসছেন যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযান অত্যন্ত সফল হয়েছে। চলতি সপ্তাহেই ট্রাম্প বলেন, এই যুদ্ধে তারা বড় ব্যবধানে এগিয়ে আছেন এবং ইরানের সামরিক কাঠামো ধ্বংস করে দেওয়া হয়েছে। উল্লেখ্য, আইআরজিসি ইরানের সামরিক ও গোয়েন্দা কার্যক্রমের বাইরে রাজনীতি, শিক্ষা ও অর্থনীতিতেও ব্যাপক প্রভাব বিস্তারকারী একটি শক্তিশালী প্রতিষ্ঠান।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন