ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে ট্রাম্পের শান্তি বোর্ড থেকে সরে দাঁড়াল ইন্দোনেশিয়া

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে ট্রাম্পের শান্তি বোর্ড থেকে সরে দাঁড়াল ইন্দোনেশিয়া

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি বোর্ডে অংশগ্রহণ সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুগিওনো এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আন্তর্জাতিক মনোযোগ এই মুহূর্তে ইরান যুদ্ধের পরিণতির দিকে কেন্দ্রীভূত হয়ে পড়েছে। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলের অংশীদার দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করে চলছে জাকার্তা, কারণ এই দেশগুলো চলমান হামলা ও উত্তেজনায় সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এদিকে ট্রাম্প প্রশাসনের উদ্যোগে অংশ নেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে ইন্দোনেশিয়ার ভেতরে রাজনৈতিক ও ধর্মীয় মহলে তীব্র সমালোচনা উঠেছিল। বিরোধীরা যুক্তি দেন, ট্রাম্প প্রশাসনের নেতৃত্বাধীন এই বোর্ডে অংশগ্রহণ ফিলিস্তিনিদের পক্ষে জাকার্তার ঐতিহাসিক অবস্থানকে দুর্বল করে দিতে পারে। ইন্দোনেশিয়ান উলামা কাউন্সিলও এই বোর্ড থেকে দেশের নাম অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে ট্রাম্পের শান্তি বোর্ড থেকে সরে দাঁড়াল ইন্দোনেশিয়া

প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬

featured Image

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি বোর্ডে অংশগ্রহণ সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুগিওনো এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আন্তর্জাতিক মনোযোগ এই মুহূর্তে ইরান যুদ্ধের পরিণতির দিকে কেন্দ্রীভূত হয়ে পড়েছে। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলের অংশীদার দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করে চলছে জাকার্তা, কারণ এই দেশগুলো চলমান হামলা ও উত্তেজনায় সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এদিকে ট্রাম্প প্রশাসনের উদ্যোগে অংশ নেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে ইন্দোনেশিয়ার ভেতরে রাজনৈতিক ও ধর্মীয় মহলে তীব্র সমালোচনা উঠেছিল। বিরোধীরা যুক্তি দেন, ট্রাম্প প্রশাসনের নেতৃত্বাধীন এই বোর্ডে অংশগ্রহণ ফিলিস্তিনিদের পক্ষে জাকার্তার ঐতিহাসিক অবস্থানকে দুর্বল করে দিতে পারে। ইন্দোনেশিয়ান উলামা কাউন্সিলও এই বোর্ড থেকে দেশের নাম অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ