গাজীপুরের কালীগঞ্জে ৪ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মুনশুরপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় আল-আমিন মিয়া (৩৪) ও আজিজুল সিকদার (৪৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৪ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
আটকের পর ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ সময় উদ্ধার হওয়া মাদকদ্রব্য জনসম্মুখে ধ্বংস করা হয়।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন