ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

যুদ্ধের মধ্যেও অর্থনীতি সুদৃঢ় রয়েছে: সৌদি আরবের দাবি

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬

যুদ্ধের মধ্যেও অর্থনীতি সুদৃঢ় রয়েছে: সৌদি আরবের দাবি

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর এক সপ্তাহ পরেও সৌদি আরবের অর্থনৈতিক অবস্থান শক্তিশালী রয়েছে বলে জানিয়েছে দেশটির অর্থমন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, সংঘাতের প্রেক্ষাপটে সৌদি আরব জুড়ে সব ধরনের অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে এবং আর্থিক সূচকগুলো নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি জানান, সর্বশেষ তথ্য-উপাত্ত নিশ্চিত করছে যে, সৌদি আরবের আর্থিক অবস্থান ও মধ্যমেয়াদি দৃষ্টিভঙ্গি দৃঢ় ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে।

মুখপাত্র সাম্প্রতিক পরিস্থিতির কথা পরোক্ষভাবে উল্লেখ করলেও সরাসরি চলমান সামরিক সংঘাতের প্রসঙ্গ এড়িয়ে যান। তবে বিবৃতিতে রপ্তানির বিকল্প পথ হিসেবে লোহিত সাগরের গুরুত্বের কথা তুলে ধরা হয়।

এদিকে যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালি দিয়ে হাইড্রোকার্বন রপ্তানি ব্যাহত হওয়ায় এবং উৎপাদন বাধাগ্রস্ত হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম গত শুক্রবারের তুলনায় প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

যুদ্ধের মধ্যেও অর্থনীতি সুদৃঢ় রয়েছে: সৌদি আরবের দাবি

প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬

featured Image

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর এক সপ্তাহ পরেও সৌদি আরবের অর্থনৈতিক অবস্থান শক্তিশালী রয়েছে বলে জানিয়েছে দেশটির অর্থমন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, সংঘাতের প্রেক্ষাপটে সৌদি আরব জুড়ে সব ধরনের অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে এবং আর্থিক সূচকগুলো নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি জানান, সর্বশেষ তথ্য-উপাত্ত নিশ্চিত করছে যে, সৌদি আরবের আর্থিক অবস্থান ও মধ্যমেয়াদি দৃষ্টিভঙ্গি দৃঢ় ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে।

মুখপাত্র সাম্প্রতিক পরিস্থিতির কথা পরোক্ষভাবে উল্লেখ করলেও সরাসরি চলমান সামরিক সংঘাতের প্রসঙ্গ এড়িয়ে যান। তবে বিবৃতিতে রপ্তানির বিকল্প পথ হিসেবে লোহিত সাগরের গুরুত্বের কথা তুলে ধরা হয়।

এদিকে যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালি দিয়ে হাইড্রোকার্বন রপ্তানি ব্যাহত হওয়ায় এবং উৎপাদন বাধাগ্রস্ত হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম গত শুক্রবারের তুলনায় প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ