ইসরাইল-যুক্তরাষ্ট্রের চলমান হামলার মধ্যেও ধীরে ধীরে স্বাভাবিক কার্যক্রম ফেরানোর উদ্যোগ নিয়েছে ইরান। সরকার জানিয়েছে, আগামী রবিবার থেকে সরকারি মন্ত্রণালয় ও সংস্থাগুলোর কার্যক্রম পুনরায় শুরু হবে। তেহরান প্রদেশে প্রথম ধাপে প্রায় ২০ শতাংশ সরকারি কর্মকর্তা-কর্মচারী অফিসে গিয়ে দায়িত্ব পালন করবেন। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, পুরুষ কর্মীরা অফিসে উপস্থিত থাকলেও নারী কর্মীরা ঘরে বসে কাজ করবেন এবং কিছু ব্যাংকের কার্যক্রমও সীমিত আকারে চলবে।
একই সঙ্গে আন্তর্জাতিক আকাশপথেও আংশিক সচলতা ফিরতে শুরু করেছে। এমিরেটস এয়ারলাইনস গত বৃহস্পতিবার থেকে ফ্লাইট পরিচালনা পুনরায় শুরু করে এবং সেদিন দুবাই থেকে প্রায় ৩০ হাজার যাত্রী বিভিন্ন গন্তব্যে পৌঁছান। ইতিহাদ এয়ারলাইনস, এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোও কার্যক্রম চালুর পরিকল্পনা জানিয়েছে। তবে রয়টার্স জানাচ্ছে, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝুঁকি থাকায় অনেক দেশ আকাশসীমা বন্ধ রেখেছে। গত বৃহস্পতিবার এয়ার ফ্রান্সের একটি ফ্লাইট আকাশে ক্ষেপণাস্ত্রের উপস্থিতির কারণে গন্তব্যে না গিয়ে মাঝপথ থেকে ফিরে আসে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন