চুয়াডাঙ্গায় জেলা পুলিশের মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে এক কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। আজ শুক্রবার বিকেলে জীবননগর উপজেলার মিনাজপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন জীবননগর থানার মিনাজপুর মাঠপাড়ার মৃত আনোয়ার মাস্টারের ছেলে মো. রাসেল আহম্মেদ (৩৮) এবং জীবননগর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বসতিপাড়ার মৃত ফকির চাঁদ মন্ডলের ছেলে মো. মহিদুল ইসলাম (৬৫)।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের দিকনির্দেশনায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে ডিবির একটি চৌকস টিম বিকেল ৩টা ৫০ মিনিটে মিনাজপুর মাঠপাড়া গ্রামের পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে রাসেল আহম্মেদের বাড়ির সামনে থেকে তাদের হাতেনাতে আটক করে।
ডিবি পুলিশের এসআই জুম্মান খান ও এএসআই মো. মোত্তালেব হোসেনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জীবননগর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে আসামিদের আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত চুয়াডাঙ্গা গড়তে তাদের এই কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন