খাগড়াছড়ির দীঘিনালায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধ এবং অবৈধ মজুতদারদের দৌরাত্ম্য থামাতে শুক্রবার বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন। দীঘিনালা জোন এবং উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এদিন দুপুরের পর থেকে উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন ও প্যাকড পয়েন্টগুলোতে এই ঝটিকা অভিযান চালানো হয়। মূলত বিশ্বজুড়ে চলমান অস্থিরতার সুযোগ নিয়ে কেউ যেন তেলের বাজার অস্থিতিশীল করতে না পারে সেই লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
অভিযান পরিচালনাকালে দেখা যায় যে বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কারণে স্থানীয় বাজারে জ্বালানি তেলের সংকট তৈরি হতে পারে এমন একটি ধারণা সাধারণ মানুষের মধ্যে বিরাজ করছে। এই সুযোগ কাজে লাগিয়ে অসাধু ব্যবসায়ীরা যেন অবৈধভাবে তেল মজুত করে দাম বাড়াতে না পারে সে বিষয়ে সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করে দেয় প্রশাসন। প্রাথমিক পর্যায়ে ব্যবসায়ীদের নিয়ম মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়ার পাশাপাশি তেলের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।
দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার তানজিল পারভেজ এবং দীঘিনালা জোনের ক্যাপ্টেন আব্দুল্লাহ আল আজমী সশরীরে উপস্থিত থেকে এই বাজার তদারকি কার্যক্রম তদারক করেন। তাদের সাথে বাজার ব্যবসায়ী সমিতির স্থানীয় নেতৃবৃন্দও অংশ নেন। অভিযানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দেয় যে জনস্বার্থ বিঘ্নিত করে কোনো ধরনের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করা হলে ভবিষ্যতে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি বা অবৈধ মজুতের তথ্য পেলে সাধারণ মানুষকে তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসনকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে। নিয়মিত এই ধরনের তদারকি অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন