মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতিতে ছেলে ইউভানকে নিয়ে দুবাই ভ্রমণে গিয়ে চরম বিপাকে পড়েছেন ওপার বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের জেরে বর্তমানে তিনি সেখানে একটি হোটেলে অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছেন। শনিবার দুবাই পৌঁছানোর পর থেকেই প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হন এই অভিনেত্রী।
শুভশ্রীর স্বামী ও প্রখ্যাত পরিচালক রাজ চক্রবর্তী জানিয়েছেন যে পাম জুমাইরা এলাকায় অবস্থান করছেন তারা। ছেলের স্কুল পরীক্ষা শেষ হওয়ার পর তাকে কিছুটা সময় দিতেই এই ভ্রমণের পরিকল্পনা করেছিলেন শুভশ্রী। তবে হোটেলের আশপাশে বোমাবর্ষণের খবর ছড়িয়ে পড়লে কলকাতায় থাকা রাজসহ পুরো পরিবার গভীর উদ্বেগের মধ্যে পড়ে যায়।
বর্তমানে দুবাই সরকারের কঠোর নিরাপত্তা বিধিনিষেধের কারণে শুভশ্রী ও তার সফরসঙ্গীরা হোটেলের ভেতরেই অবস্থান করছেন। সোমবার পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বাড়তি সতর্কতার অংশ হিসেবে তাদের বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। স্থানীয় বন্ধুদের একটি দলও তাদের নিরাপত্তা নিশ্চিতে সার্বক্ষণিক পাশে রয়েছেন বলে জানা গেছে।
সবাই নিরাপদে থাকলেও শুভশ্রী এবং তার ছেলে ইউভান ঠিক কবে নাগাদ কলকাতায় ফিরতে পারবেন সে বিষয়ে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। আন্তর্জাতিক ফ্লাইট চলাচল এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক হওয়ার অপেক্ষায় প্রহর গুনছেন এই তারকা দম্পতি।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন