ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

আসুন সকলে মিলে দুর্নীতি মুক্ত মানবিক উল্লাপাড়া গঠন করি : এমপি মাওলানা রফিকুল ইসলাম খান

ছবি: সংগৃহীত

আজ ৫ মার্চ রোজ বৃহস্পতিবার  পবিত্র রমজান মাসে উল্লাপাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি কতৃক আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ সিরাজগঞ্জ ৬৫ উল্লাপাড়া ৪ আসনের নির্বাচিত এমপি মাওলানা রফিকুল ইসলাম খান ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  আলহাজ্ব রফিকুল ইসলাম পরিচালক, দুদক, ঢাকা। এ,টি,এম আরিফ   উপজেলা নির্বাহী কর্মকর্তা উল্লাপাড়া সিরাজগঞ্জ।সভাপতির দায়িত্ব পালন করেন ডাঃ মো.  মো.জাহাঙ্গীর হোসেন সভাপতি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি । আরো উপস্থিত ছিলেন সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী সহ অনেকে। 

প্রধান অতিথির আলোচনায় তিনি  বলেন, রমজানের সাথে দুর্নীতি প্রতিরোধের সম্পর্ক আছে । সুরা বাকারার ১৮৩ নম্বর আয়াতে আছে, ইয়া আয়ুহাল্লাজিনা আমানু,কুতিবা আলাইকুমুস সিয়াম, কামা কুতিবা আলল্লাজিনা মিন কবলিকুম, লা আল্লাকুম তাত্তাকুন । অর্থাৎ হে ঈমানদার গণ, রোজা ফরজ করা হয়েছে তোমাদের উপর, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতী দের উপর যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পার। তাকওয়া অর্জন করা বলতে বুঝায় আল্লাহর আদেশ নির্দেশ মেনে চলা। আমরা যদি তাকওয়া অর্জন করতে পারি তাহলে সমাজ থেকে অটোমেটিকলি দুর্নীতি বন্ধ হয়ে যাবে। আমাদের প্রধানমন্ত্রী দুর্নীতি বন্ধে দৃঢ় অবস্থান ঘোষণা করেছেন ।

এখন দেখার বিষয় কতটুকু বাস্তবায়ন হয়। তবে আমরা সরকারের সকল ভালো কাজে সার্বিক সহোযোগিতা করব ইনশাআল্লাহ । আমি শপথের পর উপজেলার সকল কর্মকর্তাদের সাথে বসে বলেছি আমি আপনাদের সকল ভালো কাজে সহোযোগিতা করব। আপনারা শুধু সততা ও স্বচ্ছতার সাথে কাজ করবেন ।

তিনি উল্লাপাড়া বাসীর উদ্দেশ্যে বলেন আমাদের মাঝে দলের,ধর্মের,মতের, আদর্শের পার্থক্য থাকতে পারে কিন্তু আমার  বিশ্বাস উল্লাপাড়া কে দুর্নীতি মুক্ত করার ক্ষেত্রে কারো কোনো মতভেদ নেই । আসুন আমরা সকলে মিলে দুর্নীতি মুক্ত মানবিক উল্লাপাড়া গঠন করি

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

আসুন সকলে মিলে দুর্নীতি মুক্ত মানবিক উল্লাপাড়া গঠন করি : এমপি মাওলানা রফিকুল ইসলাম খান

প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬

featured Image

আজ ৫ মার্চ রোজ বৃহস্পতিবার  পবিত্র রমজান মাসে উল্লাপাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি কতৃক আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ সিরাজগঞ্জ ৬৫ উল্লাপাড়া ৪ আসনের নির্বাচিত এমপি মাওলানা রফিকুল ইসলাম খান ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  আলহাজ্ব রফিকুল ইসলাম পরিচালক, দুদক, ঢাকা। এ,টি,এম আরিফ   উপজেলা নির্বাহী কর্মকর্তা উল্লাপাড়া সিরাজগঞ্জ।সভাপতির দায়িত্ব পালন করেন ডাঃ মো.  মো.জাহাঙ্গীর হোসেন সভাপতি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি । আরো উপস্থিত ছিলেন সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী সহ অনেকে। 

প্রধান অতিথির আলোচনায় তিনি  বলেন, রমজানের সাথে দুর্নীতি প্রতিরোধের সম্পর্ক আছে । সুরা বাকারার ১৮৩ নম্বর আয়াতে আছে, ইয়া আয়ুহাল্লাজিনা আমানু,কুতিবা আলাইকুমুস সিয়াম, কামা কুতিবা আলল্লাজিনা মিন কবলিকুম, লা আল্লাকুম তাত্তাকুন । অর্থাৎ হে ঈমানদার গণ, রোজা ফরজ করা হয়েছে তোমাদের উপর, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতী দের উপর যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পার। তাকওয়া অর্জন করা বলতে বুঝায় আল্লাহর আদেশ নির্দেশ মেনে চলা। আমরা যদি তাকওয়া অর্জন করতে পারি তাহলে সমাজ থেকে অটোমেটিকলি দুর্নীতি বন্ধ হয়ে যাবে। আমাদের প্রধানমন্ত্রী দুর্নীতি বন্ধে দৃঢ় অবস্থান ঘোষণা করেছেন ।

এখন দেখার বিষয় কতটুকু বাস্তবায়ন হয়। তবে আমরা সরকারের সকল ভালো কাজে সার্বিক সহোযোগিতা করব ইনশাআল্লাহ । আমি শপথের পর উপজেলার সকল কর্মকর্তাদের সাথে বসে বলেছি আমি আপনাদের সকল ভালো কাজে সহোযোগিতা করব। আপনারা শুধু সততা ও স্বচ্ছতার সাথে কাজ করবেন ।

তিনি উল্লাপাড়া বাসীর উদ্দেশ্যে বলেন আমাদের মাঝে দলের,ধর্মের,মতের, আদর্শের পার্থক্য থাকতে পারে কিন্তু আমার  বিশ্বাস উল্লাপাড়া কে দুর্নীতি মুক্ত করার ক্ষেত্রে কারো কোনো মতভেদ নেই । আসুন আমরা সকলে মিলে দুর্নীতি মুক্ত মানবিক উল্লাপাড়া গঠন করি

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ