নড়াইল জেলা প্রতিনিধি, মেহেদী হাসান: খুলনা মহানগরীর ডাকবাংলা মোড়ে সংঘটিত আলোচিত হত্যাকাণ্ডের পর সাহসিকতার সঙ্গে সন্ত্রাসী গ্রেফতার করায় ট্রাফিক পুলিশ পরিদর্শক মাহমুদ আলমকে নগদ অর্থ পুরস্কার প্রদান করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ মার্চ ২০২৬ তারিখ রাত ৯টার দিকে খুলনা সদর থানাধীন ডাকবাংলা মোড় সংলগ্ন বাটা শোরুমের সামনে ভিকটিম মো. মাসুম বিল্লাহ (৪৭)-কে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত ও পিস্তল দিয়ে গুলি করে হত্যা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ সময় দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ পরিদর্শক মাহমুদ আলম তাৎক্ষণিক সাহসিকতার পরিচয় দিয়ে জনসাধারণের সহযোগিতায় অভিযুক্ত সন্ত্রাসী অশোক ঘোষ (৩৮)-কে একটি বিদেশি পিস্তলসহ গ্রেফতার করতে সক্ষম হন।
সন্ত্রাসী গ্রেফতারে অসীম সাহসিকতা ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১১টা ৩০ মিনিটে কেএমপি সদর দপ্তরে পুলিশ কমিশনারের কার্যালয়ে তাকে নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কার প্রদান করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। এ সময় কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা উপস্থিত ছিলেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন