ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

আলমডাঙ্গায় ভোক্তার অভিযানে চারটি প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা

আব্দুল হাকিম
আব্দুল হাকিম স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬

আলমডাঙ্গায় ভোক্তার অভিযানে   চারটি প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা
ছবি : আলমডাঙ্গায় মেসার্স চন্দ্রনা হোটেলকে জরিমানা করছেন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা শহরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ২৬ হাজার টাকা জরিমানা করেছে। বৃহস্পতিবার (০৫ মার্চ) দুপুরে আলমডাঙ্গা শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তদারকি অভিযান পরিচালনা করা হয়।

এসময় অভিযান চলাকালে পণ্যের মূল্য তালিকা না রাখা, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ, ভোক্তাদের সাথে প্রতারণামূলক কার্যক্রমসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে এই জরিমানা করা হয়।

এ সময়  আলমডাঙ্গা হাইরোডে নজরুল ইসলাম এর আল মদিনা মিষ্টান্ন ভান্ডারকে ৩ হাজার টাকা, আলা উদ্দীন মিয়া-এর আলাউদ্দীন হোটেলকে ৩ হাজার টাকা ও শ্রী পরেশ ঘোষ-এর মেসার্স চন্দ্রনা হোটেলকে ১০ হাজার টাকা ও গ্যাস ক্রয়-বিক্রয় কাগজপত্র যথাযথভাবে সংরক্ষণ না করায় মাজেদুল ইসলাম-এর আল কারীম ট্রেডার্সকে ১০ হাজার টাকাসহ সর্বমোট ২৬ হাজার টাকা  জরিমানা করা হয়। 

অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলামও পুলিশ সদস্য । জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

আলমডাঙ্গায় ভোক্তার অভিযানে চারটি প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬

featured Image

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা শহরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ২৬ হাজার টাকা জরিমানা করেছে। বৃহস্পতিবার (০৫ মার্চ) দুপুরে আলমডাঙ্গা শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তদারকি অভিযান পরিচালনা করা হয়।

এসময় অভিযান চলাকালে পণ্যের মূল্য তালিকা না রাখা, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ, ভোক্তাদের সাথে প্রতারণামূলক কার্যক্রমসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে এই জরিমানা করা হয়।

এ সময়  আলমডাঙ্গা হাইরোডে নজরুল ইসলাম এর আল মদিনা মিষ্টান্ন ভান্ডারকে ৩ হাজার টাকা, আলা উদ্দীন মিয়া-এর আলাউদ্দীন হোটেলকে ৩ হাজার টাকা ও শ্রী পরেশ ঘোষ-এর মেসার্স চন্দ্রনা হোটেলকে ১০ হাজার টাকা ও গ্যাস ক্রয়-বিক্রয় কাগজপত্র যথাযথভাবে সংরক্ষণ না করায় মাজেদুল ইসলাম-এর আল কারীম ট্রেডার্সকে ১০ হাজার টাকাসহ সর্বমোট ২৬ হাজার টাকা  জরিমানা করা হয়। 

অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলামও পুলিশ সদস্য । জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ