ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ভারতে হারানো মোবাইল ফোন মিলল নারায়ণগঞ্জে, উদ্ধার করল পুলিশ

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬

ভারতে হারানো মোবাইল ফোন মিলল নারায়ণগঞ্জে, উদ্ধার করল পুলিশ

ভারতে হারিয়ে যাওয়া একটি মোবাইল ফোনসহ মোট ৭৪টি মোবাইল ফোন উদ্ধার করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। বুধবার (৪ মার্চ) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার করা এসব মোবাইল তাদের প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, বিভিন্ন সময় মোবাইল হারানোর ঘটনায় ভুক্তভোগীরা সাধারণ ডায়েরি (জিডি) করলে সেগুলোর তদন্ত শুরু করে জেলা পুলিশের আইসিটি শাখা। তদন্তের অংশ হিসেবে একটি বিশেষ দল প্রযুক্তির সহায়তায় হারানো মোবাইলগুলোর অবস্থান শনাক্ত করে এবং পরে সেগুলো উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার হওয়া ৭৪টি মোবাইল ফোনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ লাখ ৪ হাজার ৪১১ টাকা।

উদ্ধার হওয়া মোবাইলগুলোর মধ্যে একটি ছিল গ্যালাক্সি এস২৪ আল্ট্রা মডেলের ফোন, যার মালিক ভারতের রাজস্থান প্রদেশের একজন নাগরিক। ফোনটি রাজস্থানে হারিয়ে যাওয়ার কিছুদিন পর মালিক তার জিমেইলে একটি নোটিফিকেশন পান, যেখানে দেখা যায় মোবাইলটি নারায়ণগঞ্জে চালু করা হয়েছে। এরপর তিনি অনলাইনে যোগাযোগের তথ্য সংগ্রহ করে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন।

পরে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় জেলা পুলিশের আইসিটি শাখা তদন্ত চালিয়ে ওই মোবাইলটি উদ্ধার করে। পুলিশ জানায়, মোবাইলটি ভারতীয় হাইকমিশনের মাধ্যমে প্রকৃত মালিকের কাছে ফেরত দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো তাদের মালিকদের হাতে তুলে দেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আইসিটি শাখার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন এবং জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ভারতে হারানো মোবাইল ফোন মিলল নারায়ণগঞ্জে, উদ্ধার করল পুলিশ

প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ