মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের আহ্বান জানালেও ইরানের পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা পুরোপুরি নষ্ট না হওয়া পর্যন্ত কোনো যুদ্ধবিরতি হওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। ক্যানবেরায় যৌথ সংবাদ সম্মেলনে তারা ইসরাইল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলার প্রতি সমর্থনও জানান।
আলবানিজ বলেন, বিশ্ব উত্তেজনা প্রশমিত হতে দেখতে চায়, কিন্তু যেসব উপসাগরীয় দেশ এই যুদ্ধে সরাসরি জড়িত ছিল না, তারাও এখন হামলার শিকার হচ্ছে। বেসামরিক ও পর্যটন এলাকায়ও আঘাত পড়ছে। কার্নি বলেন, যুদ্ধবিরতির আগে বেসামরিক নাগরিক ও অবকাঠামোর ওপর হামলা বন্ধ হওয়া জরুরি। ইরান অভিযানে কানাডার সরাসরি অংশগ্রহণের সম্ভাবনা পুরোপুরি নাকচ না করলেও তিনি বলেন, কানাডা সব সময় মিত্রদের পাশে থাকবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন