ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নেভাডায় শতাধিক রহস্যময় ভূকম্পন, পারমাণবিক পরীক্ষার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬

নেভাডায় শতাধিক রহস্যময় ভূকম্পন, পারমাণবিক পরীক্ষার আশঙ্কা

মধ্যপ্রাচ্যে মার্কিন-ইরান সংঘাত চলার মধ্যে যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যে গত এক সপ্তাহে শতাধিক রহস্যময় ভূকম্পন অনুভূত হয়েছে। এরিয়া ৫১ ও এরিয়া ৫২ নামে পরিচিত নেভাডা টেস্ট অ্যান্ড ট্রেনিং রেঞ্জ এলাকায় এই কম্পনগুলো রেকর্ড করা হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্যমতে, গত রবিবার থেকে শুরু হওয়া কম্পনগুলোর মধ্যে বেশ কয়েকটির মাত্রা ছিল ২.৫ থেকে ৪.৩, এবং সবচেয়ে শক্তিশালী কম্পনটি ১৮০ মাইল দূরের কারসন সিটি ও লাস ভেগাস পর্যন্ত অনুভূত হয়।

সামরিক পর্যবেক্ষকদের একাংশের মতে, দীর্ঘদিন ধরে উন্নত যুদ্ধাস্ত্র ও পারমাণবিক পরীক্ষার স্থান হিসেবে ব্যবহৃত টোনোপাহ টেস্ট রেঞ্জে এই অস্বাভাবিক কম্পন স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা নাও হতে পারে। বিশেষত ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত চরম আকার ধারণের পর এ ধরনের নতুন কোনো সামরিক পরীক্ষার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। তবে মার্কিন প্রশাসন এই কম্পনগুলোর কারণ সম্পর্কে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নেভাডায় শতাধিক রহস্যময় ভূকম্পন, পারমাণবিক পরীক্ষার আশঙ্কা

প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬

featured Image

মধ্যপ্রাচ্যে মার্কিন-ইরান সংঘাত চলার মধ্যে যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যে গত এক সপ্তাহে শতাধিক রহস্যময় ভূকম্পন অনুভূত হয়েছে। এরিয়া ৫১ ও এরিয়া ৫২ নামে পরিচিত নেভাডা টেস্ট অ্যান্ড ট্রেনিং রেঞ্জ এলাকায় এই কম্পনগুলো রেকর্ড করা হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্যমতে, গত রবিবার থেকে শুরু হওয়া কম্পনগুলোর মধ্যে বেশ কয়েকটির মাত্রা ছিল ২.৫ থেকে ৪.৩, এবং সবচেয়ে শক্তিশালী কম্পনটি ১৮০ মাইল দূরের কারসন সিটি ও লাস ভেগাস পর্যন্ত অনুভূত হয়।

সামরিক পর্যবেক্ষকদের একাংশের মতে, দীর্ঘদিন ধরে উন্নত যুদ্ধাস্ত্র ও পারমাণবিক পরীক্ষার স্থান হিসেবে ব্যবহৃত টোনোপাহ টেস্ট রেঞ্জে এই অস্বাভাবিক কম্পন স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা নাও হতে পারে। বিশেষত ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত চরম আকার ধারণের পর এ ধরনের নতুন কোনো সামরিক পরীক্ষার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। তবে মার্কিন প্রশাসন এই কম্পনগুলোর কারণ সম্পর্কে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ