ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ছয় দিনে ঢাকা থেকে বাতিল হয়েছে ২১০ ফ্লাইট

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬

ছয় দিনে ঢাকা থেকে বাতিল হয়েছে ২১০ ফ্লাইট

মধ্যপ্রাচ্যের যুদ্ধপরিস্থিতিতে আকাশসীমা বন্ধ থাকায় গত ২৮ ফেব্রুয়ারি থেকে বৃহস্পতিবার পর্যন্ত ছয় দিনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোট ২১০টি ফ্লাইট বাতিল হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক মুহাম্মদ কাউছার মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি এবং বৃহস্পতিবার আরও ৩৪টি ফ্লাইট বাতিল হয়েছে। আজ বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে এয়ার অ্যারাবিয়ার ১০টি, কাতার এয়ারওয়েজ, কুয়েত এয়ারওয়েজ, জাজিরা এয়ারওয়েজ, এমিরেটস ও ফ্লাইট দুবাই প্রতিটির ৪টি করে এবং গালফ এয়ার ও ইউএস-বাংলার ২টি করে ফ্লাইট রয়েছে।

এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫ মার্চ পর্যন্ত দুবাই, আবুধাবি, শারজাহ, দাম্মাম, দোহা ও কুয়েতের সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে। উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান নিরাপত্তাজনিত কারণে তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ছয় দিনে ঢাকা থেকে বাতিল হয়েছে ২১০ ফ্লাইট

প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬

featured Image

মধ্যপ্রাচ্যের যুদ্ধপরিস্থিতিতে আকাশসীমা বন্ধ থাকায় গত ২৮ ফেব্রুয়ারি থেকে বৃহস্পতিবার পর্যন্ত ছয় দিনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোট ২১০টি ফ্লাইট বাতিল হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক মুহাম্মদ কাউছার মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি এবং বৃহস্পতিবার আরও ৩৪টি ফ্লাইট বাতিল হয়েছে। আজ বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে এয়ার অ্যারাবিয়ার ১০টি, কাতার এয়ারওয়েজ, কুয়েত এয়ারওয়েজ, জাজিরা এয়ারওয়েজ, এমিরেটস ও ফ্লাইট দুবাই প্রতিটির ৪টি করে এবং গালফ এয়ার ও ইউএস-বাংলার ২টি করে ফ্লাইট রয়েছে।

এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫ মার্চ পর্যন্ত দুবাই, আবুধাবি, শারজাহ, দাম্মাম, দোহা ও কুয়েতের সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে। উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান নিরাপত্তাজনিত কারণে তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ