লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিক্রির দায়ে তিন রেস্তোরাঁ মালিককে মোট দুই লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৪ মার্চ) দুপুরে জেলা প্রশাসন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও বিএসটিআই যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
অভিযানে শ্রমিক হোটেলকে এক লাখ ১০ হাজার টাকা, রাজমহল হোটেলকে ৬০ হাজার টাকা এবং শাহীন হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদা আক্তার সূচনা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিরাপদ খাদ্য আইনে এ জরিমানা করেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নোংরা রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, রাস্তার ফুটপাত দখল করে উন্মুক্ত অবস্থায় ইফতার সামগ্রী বিক্রি, নিষিদ্ধ কেওড়া জল ব্যবহার এবং ক্রয়-বিক্রয়ের রশিদ প্রদর্শনে ব্যর্থ হওয়ার অভিযোগে প্রতিষ্ঠানগুলোকে দণ্ড দেওয়া হয়। জরিমানার পাশাপাশি তাদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
অভিযানে জেলা প্রশাসনের সহকারী কমিশনার সাইদুজ্জামান খান, সোহানা খন্দকার ও মো. আবিদ আহসান খান আকাশ উপস্থিত ছিলেন। এছাড়া বিএসটিআই নোয়াখালীর ফিল্ড অফিসার মোহাম্মদ হাসিব এবং লক্ষ্মীপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী অংশ নেন।
নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী বলেন, অভিযানে র্যাব, পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেছেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন