কুয়েতের উপকূলে একটি তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলায় জাহাজটি ডুবে গেছে এবং এর তেল সাগরে ছড়িয়ে পড়েছে। বুধবার গভীর রাতে এই হামলার ঘটনা ঘটে বলে ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি এজেন্সি (ইউকেএমটো) এক বিবৃতিতে জানিয়েছে। সংস্থাটি জানায়, জাহাজ থেকে তেল চুইয়ে সাগরে ছড়িয়ে পড়ায় পরিবেশগত ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে, তবে সব ক্রু নিরাপদ আছেন।
ক্রুদের বরাত দিয়ে ইউকেএমটো জানায়, ড্রোনের আঘাতেই জাহাজে বিস্ফোরণ ঘটেছে। উল্লেখ্য, পারস্য উপসাগরের তীরে কুয়েতের সঙ্গে ইরানের সমুদ্র সীমান্ত রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে মার্কিন মিত্র দেশগুলোকে লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইরান। কুয়েতে যুক্তরাষ্ট্রের তিনটি সামরিক ঘাঁটি রয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন