যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছেন, ইরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করার চেষ্টা করেছিল, তবে ইরানের পরিকল্পনা শেষ পর্যন্ত সফলভাবে নস্যাৎ করা হয়েছে।
বুধবার মার্কির প্রতিরক্ষা দফতর পেন্টাগনে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এই তথ্য জানান হেগসেথ। তিনি আরও উল্লেখ করেন, “গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র সেই ইউনিটের নেতাকে খুঁজে বের করে হত্যা করেছে—যে ইউনিট প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল।” তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করা হয়নি।
এর আগে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পকে হত্যার কথিত ইরানি পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজন আফগান নাগরিকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা করা হয়েছিল। মার্কিন বিচার বিভাগ অভিযোগ করেছিল, ৫১ বছর বয়সী ফারহাদ শাকেরিকে ট্রাম্পকে হত্যার জন্য একটি পরিকল্পনা তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছিল।
মার্কিন সরকার তখন জানিয়েছিল, শাকেরি বর্তমানে ইরানে অবস্থান করছে বলে ধারণা করা হচ্ছে। ম্যানহাটনের আদালতে দায়ের করা ফৌজদারি অভিযোগে প্রসিকিউটররা উল্লেখ করেছেন, ইরানের রেভল্যুশনারি গার্ডের (আইইরজিসি) এক কর্মকর্তা শাকেরিকে সেপ্টেম্বর মাসে ট্রাম্পকে নজরদারি ও হত্যার পরিকল্পনা তৈরি করার নির্দেশ দেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন