ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নওগাঁয় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট : জরিমানা, চুল্লি-চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ

ছবি: সংগৃহীত

নওগাঁর নওগাঁ সদর উপজেলার কোঁচগাড়ী (শশীর মোড়) এলাকায় অবস্থিত একটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে জরিমানা আদায় ও কার্যক্রম বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। বুধবার (৪ মার্চ) পরিচালিত এ অভিযানে পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানোর লাইসেন্স ছাড়া পরিচালিত মেসার্স বিবিসি ব্রিকসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় একটি মামলা দায়েরের মাধ্যমে ভাটার মালিকপক্ষকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়। পাশাপাশি ভাটার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ ঘোষণা করা হয়।

অভিযানকালে প্রথমে ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দিয়ে জ্বলন্ত চুল্লি নিভিয়ে ফেলা হয়। পরবর্তীতে এক্সকেভেটর ব্যবহার করে ভাটার কিলন ও চিমনি ভেঙে দেওয়া হয়, যাতে ভবিষ্যতে পুনরায় কার্যক্রম চালানো সম্ভব না হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। অভিযানে সহযোগিতা করে নওগাঁ সদর থানা পুলিশ, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১, ব্যাটালিয়ন আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

জেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ সুরক্ষা ও জনস্বাস্থ্য রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ আইন অমান্য করে পরিচালিত যেকোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নওগাঁয় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট : জরিমানা, চুল্লি-চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ

প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

featured Image

নওগাঁর নওগাঁ সদর উপজেলার কোঁচগাড়ী (শশীর মোড়) এলাকায় অবস্থিত একটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে জরিমানা আদায় ও কার্যক্রম বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। বুধবার (৪ মার্চ) পরিচালিত এ অভিযানে পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানোর লাইসেন্স ছাড়া পরিচালিত মেসার্স বিবিসি ব্রিকসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় একটি মামলা দায়েরের মাধ্যমে ভাটার মালিকপক্ষকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়। পাশাপাশি ভাটার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ ঘোষণা করা হয়।

অভিযানকালে প্রথমে ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দিয়ে জ্বলন্ত চুল্লি নিভিয়ে ফেলা হয়। পরবর্তীতে এক্সকেভেটর ব্যবহার করে ভাটার কিলন ও চিমনি ভেঙে দেওয়া হয়, যাতে ভবিষ্যতে পুনরায় কার্যক্রম চালানো সম্ভব না হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। অভিযানে সহযোগিতা করে নওগাঁ সদর থানা পুলিশ, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১, ব্যাটালিয়ন আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

জেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ সুরক্ষা ও জনস্বাস্থ্য রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ আইন অমান্য করে পরিচালিত যেকোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ