ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বুলবুল সরদার (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মানিকদহ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের হায়দার সরদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বুলবুল সরদারের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান তার মা ও বোন। পরে তারা ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে চিৎকার করে দরজা খুলতে বলেন। দীর্ঘ সময়েও সাড়া না মেলায় দরজা ভেঙে ঘরে ঢুকে তাকে আড়ার সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
পরে দ্রুত তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার উদ্দেশ্যে রওনা দিলে পথেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুলবুল সরদার কিছুদিন ধরে ঋণের চাপ ও পারিবারিক সমস্যায় ভুগছিলেন। তিনি বিবাহিত এবং এক সন্তানের জনক।
এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মানিকদহ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রাম থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মানসিক চাপ বা সংকটে থাকলে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা বিশ্বস্ত ব্যক্তির সঙ্গে দ্রুত যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। সময়মতো সহায়তা অনেক ক্ষেত্রে জীবন বাঁচাতে পারে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন