ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ইসরায়েলের হুমকি

ইরানে সর্বোচ্চ নেতা যিনিই হবেন, তাকেই হত্যা করা হবে

আন্তর্জাতিক ডেস্ক :
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬

ইরানে সর্বোচ্চ নেতা যিনিই হবেন, তাকেই হত্যা করা হবে
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

ইরানে যিনি সর্বোচ্চ নেতা হবেন, তাকেই হত্যা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। বুধবার (৪ মার্চ) ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এ হুঁশিয়ারি দেন, খবর এএফপি। তিনি জানিয়েছেন, প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উত্তরসূরি হিসেবে যেকোনো নেতাকেই তারা হত্যা করবে।

গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনি নিহত হন। ইরানের নতুন সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন সদ্য নিহত আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা। মঙ্গলবার (০৩ মার্চ) রাতে ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বিষয়টি জানানো হয়।

এদিকে বুধবার (৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী লিখেছেন, ইরেলকে ধ্বংস, যুক্তরাষ্ট্র, মুক্ত বিশ্ব ও আঞ্চলিক দেশগুলোর জন্য হুমকি তৈরি করা, এবং ইরানি জনগণকে দমনপীড়নের পরিকল্পনা এগিয়ে নেওয়ার জন্য যেকোনো নির্বাচিত ইরানি নেতা হোক তাকে হত্যার নিশানা বানানো হবে। তার নাম যা-ই হোক বা তিনি যেকোনো স্থানে থাকুন, এটি ঘটবে।

এ সময় ইরানে চালানো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনে নিহত হওয়া আয়াতুল্লাহ আলি খামেনিকে তার জন্মস্থান মাশহাদে দাফন করা হবে। ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতার দাফনের বিষয়টি নিশ্চিত হয়েছে। খামেনি ৮৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন এবং তিনি ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদের বাসিন্দা ছিলেন। মাশহাদের ইমাম রেজা মাজারে তার বাবার কবর রয়েছে, তবে খামেনির কবর কোথায় হবে, তা এখনও জানানো হয়নি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ইরানে সর্বোচ্চ নেতা যিনিই হবেন, তাকেই হত্যা করা হবে

প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ