ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

আনসার-ভিডিপিকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬

আনসার-ভিডিপিকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের সার্বভৌমত্ব রক্ষা ও শান্তি-নিরাপত্তা নিশ্চিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে (ভিডিপি) সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সচিবালয়ে আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ সৌজন্য সাক্ষাতে এলে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সাক্ষাতে প্রধানমন্ত্রী বাহিনীর দেশপ্রেম ও পেশাদারিত্বের প্রশংসা করেন এবং জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখতে সব সদস্যের প্রতি আহ্বান জানান। সাক্ষাতে মহাপরিচালক বাহিনীর চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

আনসার-ভিডিপিকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

featured Image

দেশের সার্বভৌমত্ব রক্ষা ও শান্তি-নিরাপত্তা নিশ্চিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে (ভিডিপি) সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সচিবালয়ে আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ সৌজন্য সাক্ষাতে এলে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সাক্ষাতে প্রধানমন্ত্রী বাহিনীর দেশপ্রেম ও পেশাদারিত্বের প্রশংসা করেন এবং জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখতে সব সদস্যের প্রতি আহ্বান জানান। সাক্ষাতে মহাপরিচালক বাহিনীর চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ