ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখনও উল্লেখযোগ্য: ইসরাইল

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬

ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখনও উল্লেখযোগ্য: ইসরাইল

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলা সত্ত্বেও ইরানের হাতে এখনও উল্লেখযোগ্য ক্ষেপণাস্ত্র সক্ষমতা অবশিষ্ট রয়েছে বলে স্বীকার করেছে ইসরাইলি সেনাবাহিনী। ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন এক ব্রিফিংয়ে জানান, ইরানের ডজনখানেক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্ম ধ্বংস করা হয়েছে, তবে তেহরানের সামরিক সক্ষমতা পুরোপুরি নির্মূল হয়নি।

ডেফরিন সতর্ক করে বলেন, ইসরাইল এই প্ল্যাটফর্মগুলোতে হামলা অব্যাহত রাখবে এবং হামলার মাত্রা কমিয়ে আনার চেষ্টা করবে। তিনি আরও স্বীকার করেন, ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ অভেদ্য নয়।

এদিকে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় তারা বসবে না। প্রয়াত সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ সহকারী ও সাবেক ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবার রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, আমেরিকার ওপর তেহরানের কোনো আস্থা নেই এবং আলোচনার কোনো ভিত্তিও তৈরি হয়নি। তিনি আরও জানান, ইরান প্রয়োজনে দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখনও উল্লেখযোগ্য: ইসরাইল

প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

featured Image

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলা সত্ত্বেও ইরানের হাতে এখনও উল্লেখযোগ্য ক্ষেপণাস্ত্র সক্ষমতা অবশিষ্ট রয়েছে বলে স্বীকার করেছে ইসরাইলি সেনাবাহিনী। ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন এক ব্রিফিংয়ে জানান, ইরানের ডজনখানেক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্ম ধ্বংস করা হয়েছে, তবে তেহরানের সামরিক সক্ষমতা পুরোপুরি নির্মূল হয়নি।

ডেফরিন সতর্ক করে বলেন, ইসরাইল এই প্ল্যাটফর্মগুলোতে হামলা অব্যাহত রাখবে এবং হামলার মাত্রা কমিয়ে আনার চেষ্টা করবে। তিনি আরও স্বীকার করেন, ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ অভেদ্য নয়।

এদিকে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় তারা বসবে না। প্রয়াত সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ সহকারী ও সাবেক ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবার রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, আমেরিকার ওপর তেহরানের কোনো আস্থা নেই এবং আলোচনার কোনো ভিত্তিও তৈরি হয়নি। তিনি আরও জানান, ইরান প্রয়োজনে দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ