ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মধ্যপ্রাচ্য উত্তেজনায় ভূমধ্যসাগরে রণতরী ‘চার্লস দ্য গল’ পাঠাচ্ছে ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক :
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্য উত্তেজনায় ভূমধ্যসাগরে রণতরী ‘চার্লস দ্য গল’ পাঠাচ্ছে ফ্রান্স
চিত্র : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ভূমধ্যসাগরে ফ্রান্সের একমাত্র বিমানবাহী রণতরী ‘চার্লস দ্য গল’ মোতায়েনের নির্দেশ দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ।

মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ ঘোষণা দেন। পূর্বে ধারণকৃত ভাষণটি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়।

ভাষণে প্রেসিডেন্ট মাখোঁ বলেন, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংকটের ফলে সমুদ্রপথে জাহাজ চলাচল ঝুঁকির মুখে পড়েছে। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক বাণিজ্য ও নৌ-নিরাপত্তা নিশ্চিত করতে ফ্রান্স একটি বহুজাতিক জোট গঠনের চেষ্টা করছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট আরও বলেন, হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া এবং ক্রমবর্ধমান সংঘাতের কারণে সুয়েজ খাল ও লোহিত সাগরে জাহাজ চলাচল হুমকির মুখে পড়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে তিনি জোর দেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মধ্যপ্রাচ্য উত্তেজনায় ভূমধ্যসাগরে রণতরী ‘চার্লস দ্য গল’ পাঠাচ্ছে ফ্রান্স

প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

featured Image

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ভূমধ্যসাগরে ফ্রান্সের একমাত্র বিমানবাহী রণতরী ‘চার্লস দ্য গল’ মোতায়েনের নির্দেশ দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ।

মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ ঘোষণা দেন। পূর্বে ধারণকৃত ভাষণটি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়।

ভাষণে প্রেসিডেন্ট মাখোঁ বলেন, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংকটের ফলে সমুদ্রপথে জাহাজ চলাচল ঝুঁকির মুখে পড়েছে। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক বাণিজ্য ও নৌ-নিরাপত্তা নিশ্চিত করতে ফ্রান্স একটি বহুজাতিক জোট গঠনের চেষ্টা করছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট আরও বলেন, হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া এবং ক্রমবর্ধমান সংঘাতের কারণে সুয়েজ খাল ও লোহিত সাগরে জাহাজ চলাচল হুমকির মুখে পড়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে তিনি জোর দেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ