গৃহহীন হাউজিং লিমিটেড-এর যৌথ উদ্যোগে পবিত্র ১৩ই রমজান, ৩ মার্চ (মঙ্গলবার) রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বিকাল ৩টায় এক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন মিছবাহ উদ্দীন শাহ জুয়েল।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা প্রেস ক্লাব ও আন্তর্জাতিক প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি বলেন, “আমরা দরিদ্র মানুষের অধিকার আদায়ের জন্য সব সময় কাজ করছি। সাংবাদিকদের মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় ঢাকা প্রেসক্লাব সবসময় নির্যাতিত সাংবাদিকদের পাশে রয়েছে। পাশাপাশি সমাজের দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের মানবিক কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। এ জন্য সরকারের সহযোগীতা প্রয়োজন।”
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্য মহাজোট-এর প্রধান সমন্বয়কারী, বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এর চেয়ারম্যান, সাউথ এশিয়ান বিজনেস ফ্রম-এর চেয়ারম্যান, আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্র-এর প্রধান উপদেষ্টা ও দৈনিক ফলাফল-এর সম্পাদক শেখ মুস্তাফিজুর রহমান। তিনি বলেন, “বর্তমান সরকার সমাজের পিছিয়ে পড়া ও দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের এ উদ্যোগকে আমরা স্বাগত জানাই। সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বাস্তবায়নের মাধ্যমে তৃণমূল মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। আমাদের দাবী, যাতে বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের সদস্যরা সর্বপ্রথম এই সুযোগ পান।”
প্রধান আলোচক জাতীয়তাবাদী শ্রমিক দল রাজশাহী জেলা শাখার সহ-সভাপতি ও সংগঠনের উপদেষ্ঠা মোঃ ওয়াদুদ-উল মোঃ তাকাদ্দাস কাজল বক্তব্যে বলেন, “আমি এই সংগঠনের সঙ্গে রয়েছি এবং যে কোনোভাবে তাদের সকল প্রকার সহযোগিতা করতে মাননীয় প্রধান মন্ত্রীর কাছে ভূমি মন্ত্রীর মাধ্যমে সুপারিশ করবো।”
অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও এফবিওজের মহাসচিব এস এম হানিফ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বাংলার ডাক পত্রিকার প্রকাশক ও সম্পাদক অ্যাডভোকেট মোঃ মনোয়ার হোসেন ছিদ্দিকী, দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ আবুল হাসান, লায়ন্স ক্লাব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর সভাপতি আলহাজ্ব লায়ন খান আখতারুজ্জামান, দুর্নীতি প্রতিরোধ ফাউন্ডেশন চেয়ারম্যান ও দৈনিক দূরনীতি প্রতিদিন প্রতিকার প্রকাশক ও সম্পাদক মোঃ তাজুল ইসলাম তালুকদার হিরু, ঢাকা প্রেস ক্লাবের সহ-সভাপতি এ মান্নান, ফ্লাশ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনিস উদ্দিন সেন্টু, বাংলাদেশ সেন্টাল প্রেস ক্লাবের সহ-সভাপতি হাজী মোঃ সোহেল রানা, জাতীয় দৈনিক ৭১-এর বাংলাদেশ সহ-সম্পাদক আঃ মালেক, দক্ষিণ অঞ্চল সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা আব্দুল মান্নান ভুঁইয়া, সহ-সভাপতি এডভোকেট নুরুল আলম, দৈনিক নিরাপদ ঢাকা নিউজের সম্পাদক মোঃ আতাউর রহমান এবং সংগঠনের অর্থ সম্পাদক মোঃ ইউসুফ আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসটিভি বাংলা-এর নির্বাহী পরিচালক মোঃ রফিকুল ইসলাম ও সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আজাহার আলী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- দৈনিক কর্ণফুলী ঢাকা ব্যুরো মোঃ মাসুদ, সাংবাদিক জাহাঙ্গীর আলম রাজু, মোঃ হেকমত আলী, মোঃ আজিজ প্রধান, মোঃ জুয়েল রানা, মাহমুদা বেগম, জুরেকা বেগম, মোঃ নুরুল হক, আব্দুল জামাল, কোহিনুর বেগমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।
আপনার মতামত লিখুন