যুক্তরাষ্ট্র ও ইসরাইলের তুলনায় ইরানের কাছে দীর্ঘমেয়াদে যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা বেশি বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক ও জেদাল টেলিভিশনের উপস্থাপক আলি আলিজাদেহ। আল জাজিরাকে দেওয়া বিশ্লেষণে তিনি এই মত প্রকাশ করেন।
লন্ডন থেকে আলিজাদেহ বলেন, পশ্চিমা বিমান প্রতিরক্ষা ব্যবস্থার তুলনায় ইরানের প্রতিরক্ষা কৌশল অনেক কম ব্যয়বহুল। ইরান স্বল্প খরচে দেশেই ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরি করে থাকে। ফলে সংঘাত দীর্ঘায়িত হলে সামরিক ব্যয়ের দিক থেকে ইরান সুবিধাজনক অবস্থানে থাকবে।
তিনি উল্লেখ করেন, গত জুনে ১২ দিনের যুদ্ধের অভিজ্ঞতা থেকে দেখা গেছে, প্রতিটি দিন ইসরাইলি জনগণের জন্য আরও কঠিন হয়ে পড়েছে। আলিজাদেহের মতে, ট্রাম্প ইসরাইলের হাত ধরে এই যুদ্ধে জড়িয়ে পড়েছেন এবং ইরানের রাষ্ট্রীয় সক্ষমতা ও ধৈর্যের বিষয়টি তিনি সঠিকভাবে মূল্যায়ন করতে পারেননি। বিশ্লেষকের মতে, এখন ট্রাম্প নিজেই বুঝতে পারছেন যে তিনি কোণঠাসা হয়ে পড়েছেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন