ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সৌদিতে মার্কিন দূতাবাস ও সিআইএ স্টেশনে ড্রোন হামলা

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬

সৌদিতে মার্কিন দূতাবাস ও সিআইএ স্টেশনে ড্রোন হামলা

সৌদি আরবে মার্কিন দূতাবাসে অবস্থিত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) স্টেশনে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। সোমবারের এই হামলা ইরানি ড্রোন দিয়ে চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র মঙ্গলবার সংবাদমাধ্যমকে জানায়, তবে সিআইএর স্টেশনটি সরাসরি লক্ষ্যবস্তু ছিল কি না, তার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। সংস্থাটি এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

এর পাশাপাশি রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসেও ড্রোন হামলা হয়েছে বলে জানিয়েছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়। দুটি ড্রোন দিয়ে চালানো ওই হামলায় সীমিত আকারে আগুন লাগে এবং কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়।

গত শনিবার থেকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে হামলা শুরু করার পর থেকেই মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরাইলি স্থাপনায় ইরানের পক্ষ থেকে পাল্টা হামলা অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সৌদিতে মার্কিন দূতাবাস ও সিআইএ স্টেশনে ড্রোন হামলা

প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

featured Image

সৌদি আরবে মার্কিন দূতাবাসে অবস্থিত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) স্টেশনে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। সোমবারের এই হামলা ইরানি ড্রোন দিয়ে চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র মঙ্গলবার সংবাদমাধ্যমকে জানায়, তবে সিআইএর স্টেশনটি সরাসরি লক্ষ্যবস্তু ছিল কি না, তার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। সংস্থাটি এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

এর পাশাপাশি রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসেও ড্রোন হামলা হয়েছে বলে জানিয়েছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়। দুটি ড্রোন দিয়ে চালানো ওই হামলায় সীমিত আকারে আগুন লাগে এবং কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়।

গত শনিবার থেকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে হামলা শুরু করার পর থেকেই মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরাইলি স্থাপনায় ইরানের পক্ষ থেকে পাল্টা হামলা অব্যাহত রয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ