লেবাননের এক ডজনেরও বেশি শহর ও গ্রামের বাসিন্দাদের ওই এলাকা ছেড়ে যেতে সতর্ক করেছে ইসরাইল। কানা, কাফার কিলা ও মাজদাল জুনসহ বেশ কিছু জনপদ এই নির্দেশের আওতায় রয়েছে।
ইসরাইলি সামরিক মুখপাত্র আভিচে আদরাই জানান, হিজবুল্লাহকে লক্ষ্য করে আরও হামলা পরিচালনা করা হবে এবং চিহ্নিত এলাকাগুলো থেকে বাসিন্দাদের অন্তত এক কিলোমিটার দূরে সরে যেতে হবে। তিনি সতর্ক করে বলেন, হিজবুল্লাহ সদস্য, স্থাপনা বা অস্ত্রের কাছাকাছি অবস্থান করলে জীবন বিপন্ন হতে পারে।
এই সতর্কতার আগে একই দিন ইসরাইল ১৬টি গ্রাম ও শহরের বাসিন্দাদের জন্য অনুরূপ নোটিশ জারি করে এবং তার একদিন আগে ৫০টিরও বেশি জনপদ থেকে মানুষকে সরে যাওয়ার হুমকি দেওয়া হয়। এদিকে লেবানন কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলে ইসরাইলি হামলায় ইতোমধ্যে অন্তত ছয়জন নিহত হয়েছেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন