লেবাননে অবস্থানরত ইরানি সরকারি কর্মকর্তাদের লক্ষ্য করে ইসরাইলের হুমকিকে যুদ্ধাপরাধের অভিপ্রায় হিসেবে চিহ্নিত করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
ইসরাইলি সেনাবাহিনী এর আগে ঘোষণা দেয়, লেবাননে ইরানি সরকারের প্রতিনিধিদের উপস্থিতি সহ্য করা হবে না এবং তাদের ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছেড়ে যেতে বলা হয়।
এর প্রতিক্রিয়ায় এইচআরডব্লিউ জানায়, আন্তর্জাতিক যুদ্ধ আইন অনুযায়ী যেসব বেসামরিক ব্যক্তি সরাসরি সামরিক কার্যক্রমে অংশ নিচ্ছেন না, তাদের লক্ষ্যবস্তু করা কঠোরভাবে নিষিদ্ধ—এই নিষেধাজ্ঞা অন্য দেশের কর্মকর্তাদের ক্ষেত্রেও প্রযোজ্য। সংস্থাটি সতর্ক করে বলেছে, ইরানি কর্মকর্তারা লেবানন না ছাড়লে এবং ইসরাইল তাদের ওপর হামলা চালালে, তা যুদ্ধাপরাধ করার অভিপ্রায়ের স্বীকারোক্তি হিসেবে বিবেচিত হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন