ইরান-ইসরাইল সংঘাতের মধ্যে ইসরাইলের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা এখন দক্ষিণাঞ্চলেও ছড়িয়ে পড়েছে, যা আগে মূলত কেন্দ্রস্থল ও উত্তরাঞ্চলে সীমাবদ্ধ ছিল।
আল জাজিরার সাংবাদিক নিদা ইবরাহিম রামাল্লা থেকে জানান, সেখান থেকেও বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। জেরুজালেমের পশ্চিমে বেথ শেমেশ এলাকায় কিছু ক্ষেপণাস্ত্রের টুকরো উদ্ধার করা হয়েছে। জেরুজালেম, মধ্য ইসরাইলের কিছু অংশ ও পশ্চিম তীরে সতর্কতা সাইরেন বাজানো হচ্ছে।
ইসরাইল প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইরান থেকে আসা আরেকটি ক্ষেপণাস্ত্র হামলা শনাক্ত করা হয়েছে এবং সেগুলো প্রতিহত করার কাজ চলছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনসাধারণকে আশ্রয়কেন্দ্রে থাকার আহ্বান জানানো হয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন