ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সেমিফাইনালে আত্মবিশ্বাসী কিউইরা

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬

সেমিফাইনালে আত্মবিশ্বাসী কিউইরা

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে স্পষ্ট ফেভারিট হিসেবে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা, তবে নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার নিজেদের পিছিয়ে রাখতে নারাজ।

কলকাতার ইডেন গার্ডেন্সে আজ বুধবার অনুষ্ঠেয় এই ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে স্যান্টনার বলেন, এই পর্যায়ে দুই দলই একই অবস্থানে রয়েছে এবং যে দল ভালো খেলবে, তারাই ফাইনালে যাবে।

আসরের একমাত্র অপরাজিত দল দক্ষিণ আফ্রিকা সাত ম্যাচের সবকটিতে জয় পেয়েছে—স্বাগতিক ও শিরোপাধারী ভারতকে হারানোও তাদের এই দুর্দান্ত অভিযানের অংশ। অন্যদিকে কিউইদের পথচলা ছিল কঠিন। গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার কাছে পরাজয়ের পর সুপার এইটে ইংল্যান্ডের বিপক্ষেও হার মানে তারা। পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করে শেষ পর্যন্ত সেমিফাইনালের টিকিট পায় নিউজিল্যান্ড।

টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে ১২-৭ ব্যবধানে পিছিয়ে থাকা নিউজিল্যান্ড বিশ্বকাপেও এই প্রতিপক্ষের বিরুদ্ধে আগের পাঁচটি ম্যাচের সবকটি হেরেছে। তারপরও স্যান্টনার বলেন, আন্ডারডগ তকমায় তারা অভ্যস্ত এবং নকআউট পর্বে যেকোনো কিছুই ঘটতে পারে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সেমিফাইনালে আত্মবিশ্বাসী কিউইরা

প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

featured Image

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে স্পষ্ট ফেভারিট হিসেবে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা, তবে নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার নিজেদের পিছিয়ে রাখতে নারাজ।

কলকাতার ইডেন গার্ডেন্সে আজ বুধবার অনুষ্ঠেয় এই ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে স্যান্টনার বলেন, এই পর্যায়ে দুই দলই একই অবস্থানে রয়েছে এবং যে দল ভালো খেলবে, তারাই ফাইনালে যাবে।

আসরের একমাত্র অপরাজিত দল দক্ষিণ আফ্রিকা সাত ম্যাচের সবকটিতে জয় পেয়েছে—স্বাগতিক ও শিরোপাধারী ভারতকে হারানোও তাদের এই দুর্দান্ত অভিযানের অংশ। অন্যদিকে কিউইদের পথচলা ছিল কঠিন। গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার কাছে পরাজয়ের পর সুপার এইটে ইংল্যান্ডের বিপক্ষেও হার মানে তারা। পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করে শেষ পর্যন্ত সেমিফাইনালের টিকিট পায় নিউজিল্যান্ড।

টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে ১২-৭ ব্যবধানে পিছিয়ে থাকা নিউজিল্যান্ড বিশ্বকাপেও এই প্রতিপক্ষের বিরুদ্ধে আগের পাঁচটি ম্যাচের সবকটি হেরেছে। তারপরও স্যান্টনার বলেন, আন্ডারডগ তকমায় তারা অভ্যস্ত এবং নকআউট পর্বে যেকোনো কিছুই ঘটতে পারে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ