ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বায়ুদূষণে বিশ্বে শীর্ষে ঢাকা

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬

বায়ুদূষণে বিশ্বে শীর্ষে ঢাকা

বুধবার (৪ মার্চ) সকালে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা।

আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, সকালে ঢাকার বায়ু মানমাত্রা সূচক (একিউআই) স্কোর ছিল ৩১৫, যা 'ঝুঁকিপূর্ণ' হিসেবে বিবেচিত। এই মাত্রার বায়ুদূষণ নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যার স্কোর ২৩৭। তৃতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা, স্কোর ১৯৭। এ ছাড়া দিল্লির স্কোর ১৮৪ এবং চীনের বেইজিংয়ের স্কোর ১৮৩।

একিউআই স্কোরের মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোর ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি এবং ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বলে ধরা হয়। ১৫১ থেকে ২০০ স্কোরকে অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ স্কোরকে খুব অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়, এই পর্যায়ে শিশু, প্রবীণ ও অসুস্থদের ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়। ৩০১ থেকে ৪০০ স্কোর ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত।

উল্লেখ্য, মেগাসিটি ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে রয়েছে। কিছুদিন আগে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও সম্প্রতি আবার দূষণ বাড়তে শুরু করেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বায়ুদূষণে বিশ্বে শীর্ষে ঢাকা

প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

featured Image

বুধবার (৪ মার্চ) সকালে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা।

আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, সকালে ঢাকার বায়ু মানমাত্রা সূচক (একিউআই) স্কোর ছিল ৩১৫, যা 'ঝুঁকিপূর্ণ' হিসেবে বিবেচিত। এই মাত্রার বায়ুদূষণ নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যার স্কোর ২৩৭। তৃতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা, স্কোর ১৯৭। এ ছাড়া দিল্লির স্কোর ১৮৪ এবং চীনের বেইজিংয়ের স্কোর ১৮৩।

একিউআই স্কোরের মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোর ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি এবং ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বলে ধরা হয়। ১৫১ থেকে ২০০ স্কোরকে অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ স্কোরকে খুব অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়, এই পর্যায়ে শিশু, প্রবীণ ও অসুস্থদের ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়। ৩০১ থেকে ৪০০ স্কোর ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত।

উল্লেখ্য, মেগাসিটি ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে রয়েছে। কিছুদিন আগে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও সম্প্রতি আবার দূষণ বাড়তে শুরু করেছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ