প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন।
বুধবার (৪ মার্চ) ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে জানানো হয়, দেশটির নীতিনির্ধারক পরিষদ অ্যাসেম্বলি অব এক্সপার্টস মোজতবাকে নতুন নেতা হিসেবে নির্বাচিত করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটের যৌথ বিমান হামলায় ৮৬ বছর বয়সে নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। দীর্ঘ ৩৬ বছর ইরানের সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক নেতার দায়িত্ব পালন করেছিলেন তিনি। তার মৃত্যুর পর উত্তরসূরি নিয়ে দেশে-বিদেশে ব্যাপক জল্পনা শুরু হয়েছিল।
এদিকে ফারস নিউজ জানিয়েছে, নিহত আয়াতুল্লাহ আলী খামেনিকে ইরানের পবিত্র নগরী মাশহাদে সমাহিত করা হবে। মাশহাদের ইমাম রেজা মাজারে তার বাবার কবরের পাশেই তাকে শায়িত করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন