ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মধ্যপ্রাচ্যে আতঙ্কে বাংলাদেশি প্রবাসীরা

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যে আতঙ্কে বাংলাদেশি প্রবাসীরা

মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে গভীর আতঙ্কে দিন কাটাচ্ছেন সেখানে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা। ইতোমধ্যে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুজন বাংলাদেশি নাগরিক নিহত এবং সাতজন আহত হয়েছেন।

সংযুক্ত আরব আমিরাতের আজমানে নিহত হয়েছেন মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার গাজিটেকা এলাকার ছবর আলীর ছেলে সালেহ আহমেদ। গত শনিবার ইফতারের পর জরুরি খাদ্য-পানীয় সরবরাহের কাজে বের হওয়ার সময় হঠাৎ বিকট বিস্ফোরণে তিনি গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে মারা যান। সোমবার রাতে বাহরাইনে একটি ড্রাইডক শিপইয়ার্ডে ডিউটির সময় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে নিহত হন চট্টগ্রামের সন্দ্বীপের মোহাম্মদ তারেক।

কুয়েতে ড্রোন হামলায় আহত চারজন বাংলাদেশি হলেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আমিনুল ইসলাম, পাবনার সাথিয়ার রাবিউল ইসলাম, নোয়াখালীর বেগমগঞ্জের মাসুদুর রহমান এবং কুমিল্লার চাঁদিনার দুলাল মিয়া। তারা বর্তমানে চিকিৎসা নিয়ে স্থিতিশীল অবস্থায় আছেন বলে জানা গেছে।

ইরানে আটকে পড়া প্রবাসীদের পরিবারগুলো চরম উদ্বেগে রয়েছে। ইন্টারনেট ও মোবাইল যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় স্বজনদের খোঁজ পাচ্ছেন না অনেকে। হবিগঞ্জের সুন্দর আলী জানান, তেহরানে থাকা তার ছেলে লুৎফুর রহমানের সঙ্গে এক সপ্তাহ ধরে কোনো যোগাযোগ নেই। আরেক স্বজন ফাতেহা বেগম জানান, তার ছেলে রুমান মিয়া সর্বশেষ একটি স্কুলে বোমা হামলার কথা জানিয়ে ভয়েস মেসেজ দিয়েছিলেন, এরপর থেকে কোনো সাড়া নেই।

বিভিন্ন সূত্র অনুযায়ী, ইরানে বর্তমানে ১৫ থেকে ২০ হাজার বাংলাদেশি বিভিন্ন পেশায় কর্মরত আছেন। দুবাইপ্রবাসী রনি হোসেন বলেন, পরিস্থিতি আপাত স্বাভাবিক দেখালেও কখন আবার হামলা হবে তার নিশ্চয়তা নেই। পরিবার থেকে বারবার ফোন আসছে, মনে সারাক্ষণ দুশ্চিন্তা থাকছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যে থাকা ৬০ লাখেরও বেশি বাংলাদেশির নিরাপত্তা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। সংশ্লিষ্ট দেশের দূতাবাসগুলোকে প্রবাসীদের সতর্ক রাখতে এবং স্থানীয় সরকারের নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। বাণিজ্যিক ফ্লাইট চালু হলে নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মধ্যপ্রাচ্যে আতঙ্কে বাংলাদেশি প্রবাসীরা

প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ