ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

আজ ঢাকায় যেসব কর্মসূচি

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬

আজ ঢাকায় যেসব কর্মসূচি

বুধবার (৪ মার্চ) রাজধানী ঢাকায় সরকারি ও রাজনৈতিক দলগুলোর বেশ কিছু কর্মসূচি নির্ধারিত রয়েছে।

সরকারি কর্মসূচির মধ্যে সকাল ১১টায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) হেডকোয়ার্টার্স পরিদর্শন করবেন। একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে হিফজুল কোরআন ও কোরআন তেলওয়াত প্রতিযোগিতা ২০২৬-এর চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। দুপুর ২টায় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন লক্ষীবাজার ও ধোলাইখাল সড়ক পরিদর্শন করবেন। এ সময় ঢাকা সিটি করপোরেশনের প্রধান ইঞ্জিনিয়ারও উপস্থিত থাকবেন।

বিএনপির কর্মসূচির মধ্যে বিকেল ৩টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট হলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি থাকবেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিল সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। বিকাল ৪টায় শাহবাগের শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে সাবেক মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ ছাত্রদল নেতৃবৃন্দ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং বিশেষ অতিথি থাকবেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সকাল ১১টায় মিরপুর-১১-এর বি ব্লক, মিল্লাত ক্যাম্পের সামনে 'ক্লিন ঢাকা ও মশক নিধন কর্মসূচি' উদ্বোধন করা হবে। প্রধান অতিথি থাকবেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিন এবং বিশেষ অতিথি থাকবেন ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) আব্দুল বাতেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

আজ ঢাকায় যেসব কর্মসূচি

প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ