ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

উজিরপুরে সড়কে ফায়ার ফাইটার নিহত

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬

উজিরপুরে সড়কে ফায়ার ফাইটার নিহত

বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এক ফায়ার ফাইটার নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩ মার্চ) রাত ৯টার দিকে মহাসড়কের ইচলাদী স্টেশনের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফায়ার ফাইটারের নাম প্রান্ত মণ্ডল। তিনি বরগুনার পাথরঘাটা উপজেলার রূপধন এলাকার পুলিন মণ্ডলের ছেলে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম শেখ জানান, বরিশালমুখী মোটরসাইকেলটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর পিকআপটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুরুতর আহত মোটরসাইকেল আরোহীকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের আত্মীয় সহদেব জানান, প্রান্ত মণ্ডল ঢাকা থেকে পাথরঘাটায় নিজ বাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন। পথে ইচলাদী এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। তার মরদেহ বর্তমানে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পলাতক পিকআপ ভ্যানটি শনাক্ত ও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত শুরু করেছে বলে হাইওয়ে পুলিশের ওই কর্মকর্তা জানান।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

উজিরপুরে সড়কে ফায়ার ফাইটার নিহত

প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

featured Image

বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এক ফায়ার ফাইটার নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩ মার্চ) রাত ৯টার দিকে মহাসড়কের ইচলাদী স্টেশনের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফায়ার ফাইটারের নাম প্রান্ত মণ্ডল। তিনি বরগুনার পাথরঘাটা উপজেলার রূপধন এলাকার পুলিন মণ্ডলের ছেলে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম শেখ জানান, বরিশালমুখী মোটরসাইকেলটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর পিকআপটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুরুতর আহত মোটরসাইকেল আরোহীকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের আত্মীয় সহদেব জানান, প্রান্ত মণ্ডল ঢাকা থেকে পাথরঘাটায় নিজ বাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন। পথে ইচলাদী এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। তার মরদেহ বর্তমানে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পলাতক পিকআপ ভ্যানটি শনাক্ত ও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত শুরু করেছে বলে হাইওয়ে পুলিশের ওই কর্মকর্তা জানান।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ