ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ইরান ও আরব দেশগুলোর মাঝে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে ইসরাইল: কার্লসন

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬

ইরান ও আরব দেশগুলোর মাঝে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে ইসরাইল: কার্লসন

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল ইরান ও আরব দেশগুলোর মাঝে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আমেরিকার বিশিষ্ট সাংবাদিক ও জিওপলিটিক্যাল বিশ্লেষক টাকার কার্লসন।

তিনি বলেন, ইসরাইল ইচ্ছাকৃতভাবে আমেরিকার আরব মিত্রদের মাঝে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে।

সোমবার (২ মার্চ) গভীর রাতে দ্যা টাকার কার্লসন শো-তে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, “ ইসরাইল ইরানের যেমন ক্ষতি করতে চেয়েছে, তেমনি কাতার, আরব আমিরাত, সৌদি, বাহরাইন, ওমান ও কুয়েতেরও চায়। এতে তারা সফলও হয়েছে।”

এছাড়াও বলেন, “এবিষয়ে হয়তো এখনো প্রতিবেদন হয়নি। কিন্তু বাস্তবতা হলো, সৌদি ও কাতার কর্তৃপক্ষ গত রাতে বেশ কয়েকজন মোসাদ এজেন্ট গ্রেফতার করেছে, যারা দেশ দুটিতে বোমা হামলা চালানোর পরিকল্পনা করছিলো।”

“এটা বেশ অদ্ভুত ও যৌক্তিকতাও রাখে না, তাই না? যে, কেনো ইসরাইলীরা এই দুটো উপসাগরীয় রাষ্ট্রে (সৌদি ও কাতারে) বোম্বিং করতে চায়বে? অথচ তারা নিজেরাও ইরান দ্বারা আক্রান্ত!”

“তারা (সৌদি, ইসরাইল ও কাতার) কি (ইরান ইস্যুতে) এক পক্ষ নয়?” এই প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি নিজেই হেসে জবাবে বলেন, “না, কখনোই নয়।”

আমেরিকার এই বিশিষ্ট সাংবাদিক ও জিওপলিটিক্যাল বিশ্লেষকের মন্তব্য এমন সময়ে এসেছে, যখন আমেরিকা-ইসরাইলের ইরান আক্রমণকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে। সৌদি ও কাতারের তেল ও গ্যাস উৎপাদন কেন্দ্রে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যার ফলে দেশ দুটি তাদের তেল ও গ্যাস উৎপাদন কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা দেয়। এর জন্য মিডিয়াগুলোতে ইরানকে দায়ী করে আসা হচ্ছিলো। কেননা দেশটি তাদের সর্বোচ্চ প্রধানের মৃত্যুর পর উপসাগরীয় রাষ্ট্রগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ও ইসরাইলে হামলা তীব্র করেছিলো।

অপরদিকে ইরান এক বিবৃতিতে সৌদি ও কাতারের জ্বালানি (তেল-গ্যাস) উৎপাদনের শোধনাগার কেন্দ্রে হামলা চালানোর বিষয়টি নাকচ করে দেয়। এর জন্য দেশটি ইসরাইল ও আমেরিকাকে দায়ী করে।

আরব রাষ্ট্রগুলোকে ইরানের বিরুদ্ধে উস্কে দিতে এবং মুসলিম বিশ্বজুড়ে ব্যাপক সংঘাত ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে তারা দেশ দুটির এমন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে বলে অভিযোগ করে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ইরান ও আরব দেশগুলোর মাঝে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে ইসরাইল: কার্লসন

প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ