যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান হামলার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে তার কোনো মাথাব্যথা নেই।
এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, "আমি সত্যিই পরোয়া করি না। ইরান এখন ভীষণভাবে দুর্বল একটি দেশ।" চলমান মধ্যপ্রাচ্য সংঘাতের প্রেক্ষাপটে তার এই মন্তব্য বিশেষ মনোযোগ আকর্ষণ করেছে।
আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে ইরান টানা চতুর্থবারের মতো অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছে। গ্রুপপর্বে তাদের প্রথম ম্যাচ লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ড ও বেলজিয়ামের বিপক্ষে এবং শেষ ম্যাচ সিয়াটলে মিশরের বিপক্ষে।
তবে দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে সংশয় প্রকাশ করেছেন। ইরানি টেলিভিশনে তিনি বলেন, এই পরিস্থিতিতে বিশ্বকাপ নিয়ে আশাবাদী হওয়া তাদের প্রত্যাশার বাইরে। তিনি জানান, ক্রীড়া কর্তৃপক্ষ এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।
উল্লেখ্য, গত বছর যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালানোর পরও ইরান বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়নি। তবে বর্তমান সংঘাত পরিস্থিতি আরও গুরুতর হওয়ায় অংশগ্রহণের বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে।
ফিফার সাধারণ সম্পাদক মাতিয়াস গ্রাফস্ট্রম জানিয়েছেন, সব দলের অংশগ্রহণ নিশ্চিত করে একটি নিরাপদ বিশ্বকাপ আয়োজনই তাদের প্রধান লক্ষ্য। এ বিষয়ে ফিফার আনুষ্ঠানিক বক্তব্য জানতে চাওয়া হয়েছে বলেও জানা গেছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন