যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি যুদ্ধ পরিচালনার সক্ষমতা রয়েছে বলে দাবি করেছে ইরান এবং দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সবচেয়ে উন্নত অস্ত্রগুলো এখনো ব্যবহার করা হয়নি।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাই-নিক বলেন, চাপিয়ে দেওয়া এই যুদ্ধে দীর্ঘ সময় ধরে প্রতিরোধ গড়ে তোলার এবং আক্রমণাত্মক প্রতিরক্ষা অব্যাহত রাখার পূর্ণ সক্ষমতা ইরানের রয়েছে। তিনি আরও স্পষ্ট করেন যে, যুদ্ধের শুরুর দিনগুলোতেই সমস্ত উন্নত অস্ত্র ও সরঞ্জাম একসঙ্গে ব্যবহার করা তাদের কৌশল নয়।
অন্যদিকে ভিন্ন চিত্র তুলে ধরেছেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান জেনারেল কুপার। তার দাবি, ইরানের পাল্টা আঘাত হানার সক্ষমতা ক্রমশ কমে আসছে। তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান এ পর্যন্ত ৫০০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দুই হাজারের বেশি ড্রোন নিক্ষেপ করেছে। তবে বর্তমানে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সক্ষমতার ক্ষেত্রে ইরান বড় ধরনের সংকটে পড়েছে বলে তিনি মন্তব্য করেন।
উভয় পক্ষের পরস্পরবিরোধী দাবির মধ্যে মধ্যপ্রাচ্যের সামরিক পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন