মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তাদের 'অপারেশন ট্রু প্রমিস ৪' অভিযানে গত দুই দিনে অন্তত ৬৫০ জন মার্কিন সেনা হতাহত হয়েছেন।
মঙ্গলবার (৩ মার্চ) এক সংবাদ সম্মেলনে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলি মোহাম্মদ নায়েনি জানান, পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি ও যুদ্ধজাহাজ লক্ষ্য করে পরিচালিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
নায়েনি আরও দাবি করেন, একটি হামলায় গুরুত্বপূর্ণ এক মার্কিন সামরিক স্থাপনা বিধ্বস্ত হয় এবং সেখানে কমপক্ষে ১৬০ জন মার্কিন সেনা হতাহত হয়েছেন। একই সময়ে মার্কিন নৌবাহিনীর এমএসটি কমব্যাট সাপোর্ট জাহাজও ইরানি ক্ষেপণাস্ত্র আঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
আইআরজিসির পক্ষ থেকে আরও জানানো হয়, ইরানি নৌবাহিনীর ক্রমাগত আক্রমণের মুখে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন এলাকা ছেড়ে পিছু হটতে বাধ্য হয়েছে। চাবাহার উপকূল থেকে প্রায় ২৫০ থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থানরত রণতরীটিকে লক্ষ্য করে চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। পরে বড় ধরনের ক্ষতি এড়াতে এটি দক্ষিণ-পূর্ব ভারত মহাসাগরের দিকে সরে যায় বলে দাবি করা হয়।
উল্লেখ্য, ইরানের এই দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং মার্কিন কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন