ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ইরানে নিহত ১ হাজার ছাড়াল

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬

ইরানে নিহত ১ হাজার ছাড়াল

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সির (এইচআরএএনএ) তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে চলমান সহিংসতায় এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৯৭ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।

নিহতদের মধ্যে ১০ বছরের কম বয়সী ১৮১ জন শিশুও রয়েছে বলে সংস্থাটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই সময়ে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪০২ জনে, যাদের মধ্যে শতাধিক শিশু রয়েছে।

এইচআরএএনএ জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ইরানে অন্তত ১০৪টি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় সামরিক ঘাঁটির পাশাপাশি চিকিৎসা কেন্দ্র ও আবাসিক এলাকাও লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলে দাবি করা হয়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, আরও কয়েক শ মানুষের মৃত্যুর খবর বর্তমানে যাচাই-বাছাইয়ের প্রক্রিয়ায় রয়েছে। যাচাই শেষে নিহতের প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ইরানে নিহত ১ হাজার ছাড়াল

প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সির (এইচআরএএনএ) তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে চলমান সহিংসতায় এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৯৭ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।

নিহতদের মধ্যে ১০ বছরের কম বয়সী ১৮১ জন শিশুও রয়েছে বলে সংস্থাটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই সময়ে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪০২ জনে, যাদের মধ্যে শতাধিক শিশু রয়েছে।

এইচআরএএনএ জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ইরানে অন্তত ১০৪টি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় সামরিক ঘাঁটির পাশাপাশি চিকিৎসা কেন্দ্র ও আবাসিক এলাকাও লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলে দাবি করা হয়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, আরও কয়েক শ মানুষের মৃত্যুর খবর বর্তমানে যাচাই-বাছাইয়ের প্রক্রিয়ায় রয়েছে। যাচাই শেষে নিহতের প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ