মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা শেষ হয়ে গেছে বলে জানিয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরান আলোচনা প্রস্তাব দিয়েছিল, কিন্তু “এখন ইরানের সঙ্গে আলোচনার সময় পার হয়ে গেছে।”
এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের নতুন নেতৃত্ব আলোচনায় আগ্রহ প্রকাশ করেছে এবং তিনি নিজেও আলোচনায় রাজি আছেন। বিষয়টি পরে হোয়াইট হাউস থেকেও নিশ্চিত করা হয়েছিল।
তবে ইরানি নেতৃত্বও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি বলেছেন, “আমরা আমেরিকার সঙ্গে আলোচনা করব না।” এর আগে মার্কিন গণমাধ্যম জানিয়েছিল, আয়াতুল্লাহ আলি খামেনির হত্যার পর লারিজানি ওমানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে ফের পরমাণু আলোচনার জন্য চাপ প্রয়োগ করেছিলেন।
গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা চালায়। তেহরানে হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সহ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হন। জবাবে ইরান ইসরাইলে পাল্টা হামলা চালায় এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি ও অন্যান্য লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন