ছোটপর্দার প্রখ্যাত অভিনেতা বৈদ্যনাথ সাহা না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।
অপু জানান, “দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বৈদ্যনাথ সাহা। যশোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থা খারাপ হওয়ার কারণে লাইফ সাপোর্টে ছিলেন। সন্ধ্যায় তিনি মারা গেছেন। তার বিদেহী আত্মার শান্তি কামনা করি।”
ফেসবুকে অভিনেতার ছবি শেয়ার করে অপু লিখেছেন, “অভিনয়শিল্পী সংঘের সন্মানিত সদস্য প্রিয় বৈদ্যনাথ সাহা এইমাত্র পরলোক গমন করেছেন।” পোস্টে তার সহকর্মীরা শোক প্রকাশ করেছেন। নাট্যকার মাসুম রেজা লিখেছেন, “খুবই দুঃখজনক সংবাদ। শোকাহত হলাম। তার আত্মার শান্তি কামনা করছি।” এছাড়া অভিনেতা শামীম জামানও তার আত্মার শান্তি কামনা করেছেন।
বৈদ্যনাথ সাহা পঞ্চাশ বছরের বেশি সময় ধরে অভিনয় করেছেন। যশোর ইনস্টিটিউট নাট্যকলা সংসদ থেকে শুরু হয়েছিল তার অভিনয়ের যাত্রা। তিনি অভিনীত মঞ্চ নাটকের মধ্যে রয়েছে ‘ফিফটি ফিফটি’, ‘জবাহদিহি’, ‘পরবাস’, ‘সাজানো বাগান’, ‘কেনারাম বেচারাম’, ‘এবার ধরা দাও’, ‘বিষের বাঁশি’, ‘অন্ধকারের নিচে সূর্য’।
টেলিভিশনে তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে **‘নদী থেকে সমুদ্র’, ‘শ্রাবণের বসন্ত’, ‘এ মধুর খেলা’, ‘লাল নীল বেগুনি’**সহ আরও কিছু নাটক। চলচ্চিত্রেও তিনি অভিনয় করেছেন, যার মধ্যে রয়েছে ‘কোটি টাকার কাবিন’, ‘নীতিবান অফিসার’, ‘বাপজানের বায়োস্কোপ’, ‘মিশন এক্সট্রিম’, ‘অপারেশন সুন্দরবন’, ‘আদম’, ‘দামাল’, ‘মুখোশ’, ‘সুলতান’।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন