ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

জাতীয় দলের নির্বাচক পদে কারা আবেদন করেছেন

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬

জাতীয় দলের নির্বাচক পদে কারা আবেদন করেছেন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক পদে নিয়োগ দিতে সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগ্রহী প্রার্থীদের আগামী ৮ মার্চের মধ্যে আবেদন জমা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) পর্যন্ত একাধিক আবেদন জমা পড়েছে বলে জানা গেছে। আবেদনকারীদের মধ্যে বয়সভিত্তিক দলের কয়েকজন বর্তমান নির্বাচকও রয়েছেন। জাতীয় দলের নির্বাচক হওয়ার দৌড়ে এগিয়ে থাকলেও আবেদন করবেন না বলে ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন সাজ্জাদ আহমেদ শিপন।

নতুন মুখ হিসেবেও কয়েকজন সাবেক ক্রিকেটার আবেদন করতে আগ্রহী বলে জানা গেছে। আলোচনায় রয়েছে শামসুর রহমান শুভর নাম। এ ছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক আরও কয়েকজন সাবেক ক্রিকেটারও আবেদন করতে পারেন।

নির্বাচক পদে আবেদনের জন্য প্রথম শ্রেণি ও লিস্ট 'এ' মিলিয়ে অন্তত ১০০ ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি বিচারিক সক্ষমতা, ক্রিকেট বিশ্লেষণে দক্ষতা এবং কার্যকর যোগাযোগ দক্ষতাও প্রয়োজন। নির্বাচকরা দুই বছরের জন্য নিয়োগ পাবেন। তাদের দায়িত্ব থাকবে জাতীয় দল ও 'এ' দলের খেলোয়াড় বাছাই এবং পাইপলাইনে থাকা সম্ভাবনাময় ক্রিকেটারদের পর্যবেক্ষণ করা।

প্রধান নির্বাচক হওয়ার দৌড়ে এগিয়ে থাকা হাবিবুল বাশার সুমন এখনো আবেদন করেননি। তবে বিসিবি সূত্রে জানা গেছে, তিনি শিগগিরই আবেদন করবেন। উল্লেখ্য, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দুই বছরের জন্য প্রধান নির্বাচকের দায়িত্ব নেন গাজী আশরাফ হোসেন লিপু এবং চলতি ফেব্রুয়ারিতেই তার চুক্তির মেয়াদ শেষ হয়েছে। গত অক্টোবরে বিসিবি নির্বাচনে অংশ নিতে নির্বাচকের পদ ছেড়েছেন আব্দুর রাজ্জাক। লিপু ও রাজ্জাকের শূন্যস্থান পূরণে এবার দুজন নতুন নির্বাচক নিয়োগ দিতে যাচ্ছে বিসিবি, যাদের একজনকে করা হবে প্রধান নির্বাচক।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

জাতীয় দলের নির্বাচক পদে কারা আবেদন করেছেন

প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ