ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

গোবিন্দগঞ্জে পুলিশের অভিযানে ৯৯০ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ নারী আটক

**গোবিন্দগঞ্জ উপজেলা**তে অভিযান চালিয়ে ৯৯০ পিস বুপ্রেনরফিন (অ্যাম্পুল) ইনজেকশনসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৯৫ হাজার টাকা।

মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) সকাল সাড়ে ১১টার দিকে **কামারদহ ইউনিয়ন**ের চাপড়ীগঞ্জ পেপার মিলসের পূর্ব পাশে রংপুর-ঢাকা মহাসড়কে স্থাপিত চেকপোস্টে তল্লাশিকালে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জ থানার এসআই আকতারুজ্জামান ও এএসআই সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ নিয়মিত মাদকবিরোধী চেকিং ডিউটিতে নিয়োজিত ছিলেন। এ সময় গোবিন্দগঞ্জ থেকে বগুড়াগামী “মা বাবার দোয়া” নামের একটি সিএনজি (রেজি: বগুড়া-থ-৬০৭১) থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় সিএনজিতে থাকা এক নারী যাত্রীর আচরণ সন্দেহজনক হলে নারী কনস্টেবলের মাধ্যমে তার হাতে থাকা একটি কালো স্কুল ব্যাগ পরীক্ষা করা হয়। ব্যাগের ভেতরে থাকা একটি ভ্যানিটি ব্যাগ থেকে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৯৯০ পিস কাঁচের বুপ্রেনরফিন অ্যাম্পুল উদ্ধার করা হয়।

আটক নারীর নাম মোছা. রেজিয়া বেগম (৩২)। তার বাড়ি হাকিমপুর থানার নয়াপাড়া গুচ্ছগ্রামে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সীমান্তবর্তী এলাকা থেকে ইনজেকশনগুলো সংগ্রহ করে অধিক লাভের আশায় বগুড়ায় নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন।

পুলিশ জানায়, বুপ্রেনরফিন একটি নিয়ন্ত্রিত ওষুধ। নিবন্ধিত চিকিৎসকের বৈধ প্রেসক্রিপশন ছাড়া এ ধরনের ইনজেকশন বিক্রয় ও পরিবহন আইনত দণ্ডনীয় অপরাধ।

এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ৮(গ) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক জানান, জব্দকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ায় থানায় সংরক্ষণ করা হয়েছে। নিয়মিত মামলা রুজু করে অভিযুক্তকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে (মামলা নং–৪/২০২৬)।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

গোবিন্দগঞ্জে পুলিশের অভিযানে ৯৯০ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ নারী আটক

প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ