মার্কিন প্রতিরক্ষা দপ্তরের সঙ্গে করা চুক্তিতে বড় ধরনের সংশোধনী আনার সিদ্ধান্ত নিয়েছে ওপেনএআই। এ উদ্যোগ নেওয়া হয়েছে যাতে তাদের এআই মডেলগুলো অভ্যন্তরীণ নজরদারিতে ব্যবহার করা না হয়। ওপেনএআই সিইও স্যাম অল্টম্যান জানিয়েছেন, চতুর্থ সংবিধান সংশোধনী এবং আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই ব্যবহার হবে, কোনোভাবেই মার্কিন নাগরিক বা জাতীয় স্বার্থের বিরুদ্ধে ব্যবহারের সুযোগ থাকবে না।
গত শুক্রবার তাড়াহুড়ো করে চুক্তি স্বাক্ষরিত হলেও এখন নীতিগত বিষয়গুলো আরও স্পষ্ট করার জন্য পরিবর্তন আনা হচ্ছে। চুক্তিতে বলা হয়েছে, ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি বা অন্য কোনো গোয়েন্দা সংস্থা ওপেনএআই-এর মডেল ব্যবহার করতে পারবে না। অপরদিকে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যানথ্রপিক তাদের এআই-এর সামরিক খাতে ব্যবহারের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। পেন্টাগন অ্যানথ্রপিককে ‘সাপ্লাই চেইন ঝুঁকি’ হিসেবে ঘোষণা করেছে, যা নিয়ে অ্যানথ্রপিক আদালতে চ্যালেঞ্জ জানাতে যাচ্ছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন