ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নওগাঁয় ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নওগাঁ জেলায় মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ০২ মার্চ ২০২৬ তারিখ নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা নওগাঁ একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে ডিবির একটি দল বদলগাছি থানা এলাকায় অবস্থানকালে রাত আনুমানিক ১০টা ০০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বদলগাছি থানার হাসিমপুর গ্রামে এক নারী তার বসতবাড়ির আঙিনায় মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে অভিযানকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত নারীর পরিচয় নিশ্চিত করে। পরে মহিলা পুলিশ সদস্য দ্বারা তার দেহ তল্লাশি চালানো হলে অভিযুক্তের হেফাজত থেকে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি আছিয়া (৪৫), স্বামী—আব্দুস সালাম। তার বিরুদ্ধে বদলগাছি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে জেলা পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

নওগাঁয় ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬

featured Image

নওগাঁ জেলায় মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ০২ মার্চ ২০২৬ তারিখ নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা নওগাঁ একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে ডিবির একটি দল বদলগাছি থানা এলাকায় অবস্থানকালে রাত আনুমানিক ১০টা ০০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বদলগাছি থানার হাসিমপুর গ্রামে এক নারী তার বসতবাড়ির আঙিনায় মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে অভিযানকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত নারীর পরিচয় নিশ্চিত করে। পরে মহিলা পুলিশ সদস্য দ্বারা তার দেহ তল্লাশি চালানো হলে অভিযুক্তের হেফাজত থেকে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি আছিয়া (৪৫), স্বামী—আব্দুস সালাম। তার বিরুদ্ধে বদলগাছি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে জেলা পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ