ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ৩০ পিস ভারতীয় ফেন্সিডিল উদ্ধার

নওগাঁ–জয়পুরহাট সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, অদ্য ০৩ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে পাগলাদেওয়ান বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. নাজমুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত মেইন পিলার ২৭৩/৬এস ও ২৭৩/৭এস-এর মধ্যবর্তী স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ১০০ গজ ভেতরে জগদিশপুর গ্রামে একটি সরিষা ক্ষেতের মধ্যে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মাদকদ্রব্য ফেলে রাতের আঁধারে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৩০ পিস ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট সদর থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) জানায়, নওগাঁ ও জয়পুরহাট জেলার সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ, মাদক ও চোরাচালানসহ সকল প্রকার আন্তঃসীমান্ত অপরাধ দমন এবং দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবির অভিযান আরও জোরদার করা হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ৩০ পিস ভারতীয় ফেন্সিডিল উদ্ধার

প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬

featured Image

নওগাঁ–জয়পুরহাট সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, অদ্য ০৩ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে পাগলাদেওয়ান বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. নাজমুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত মেইন পিলার ২৭৩/৬এস ও ২৭৩/৭এস-এর মধ্যবর্তী স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ১০০ গজ ভেতরে জগদিশপুর গ্রামে একটি সরিষা ক্ষেতের মধ্যে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মাদকদ্রব্য ফেলে রাতের আঁধারে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৩০ পিস ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট সদর থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) জানায়, নওগাঁ ও জয়পুরহাট জেলার সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ, মাদক ও চোরাচালানসহ সকল প্রকার আন্তঃসীমান্ত অপরাধ দমন এবং দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবির অভিযান আরও জোরদার করা হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ