ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপকে গুরুত্বপূর্ণ আখ্যা দিলেও এ সংঘাতে জোট হিসেবে সরাসরি অংশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ন্যাটোর মহাসচিব মার্ক রুটে।
ব্রাসেলসে জার্মানির সম্প্রচারমাধ্যম ARD-কে দেওয়া এক সাক্ষাৎকারে Mark Rutte বলেন, ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা কমিয়ে আনতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে যৌথ পদক্ষেপ নিয়েছে, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
তিনি স্পষ্ট করে বলেন, “এই লড়াইয়ে ন্যাটোর জড়িয়ে পড়া বা অংশ নেওয়ার কোনো পরিকল্পনা একেবারেই নেই।”
মহাসচিব আরও জানান, NATO-এর পক্ষ থেকে কোনো সম্মিলিত সামরিক সিদ্ধান্ত না থাকলেও সদস্য দেশগুলো নিজ নিজ নীতিগত অবস্থান অনুযায়ী যুক্তরাষ্ট্রকে সমর্থন বা সহযোগিতা করতে পারে।
সাক্ষাৎকারে রুটে জোটের আনুষ্ঠানিক অবস্থান তুলে ধরে বলেন, বর্তমান পরিস্থিতিতে ন্যাটো সরাসরি যুদ্ধে সম্পৃক্ত হওয়ার পরিকল্পনা করছে না; তবে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন